বিজলির আলপনা,
বসন্তে বসে বাদল বাতাসে
স্বপ্নের জাল বোনা।
ফাগুনে আগুন ঝরে নি সেভাবে
ঝরছে অঝোর ধারা,
হারিয়ে নীতি আজ প্রকৃতি
ভারসাম্য হারা।
ধূলিধূসরিত গাছ বৃষ্টিতে করে নাচ
যেন নব তরুবর,
চারিদিকে জল করে কল কল
খাল বিল ভর ভর।
বসন্তদূত ডেকে যায় একা
গাছ গাছালির ডালে
মেঘ ডেকে ওঠে গম্ভীর স্বরে
যেন কত বিদ্বেষ ঢালে!
প্রকৃতির এই অচেনা রূপ
দেখে চমকে ওঠে পিলে
আরো কত কী ঘটবে ভুবনে
দেখবো দুচোখ মেলে!!
No comments:
Post a Comment