আজ ২১শে ফেব্রুয়ারী। ১৯৫২ সালের সেই রক্তক্ষয়ী সংঘর্ষের পর, স্বীকৃতি পেয়েছিল আমাদের ভাষা, বাংলা ভাষা। ঝরেছিল কত প্রাণ, কিন্তু লড়াই থামেনি। হোক না ওপার বাংলা, এপার ওপার বিভেদ তো বিদেশিদের জন্য। মনেপ্রাণে আমরা সকলেই বাঙালি।
কিন্তু আজ যখন শুনি, লোকে অন্ধভাবে অন্য ভাষাকে আপন করে নিয়ে, ক্রমশ ভুলে যাচ্ছে বাংলাকে, মনে হয়, যেন আমরা ফের সেই তিমিরেই পৌঁছে যাচ্ছি। সমস্ত লড়াই, সমস্ত সংগ্রাম যেন ক্রমশ হয়ে উঠছে অর্থহীন। তখন বলতাম গর্ব করে, “মোদের গরব, মোদের আশা”, আর আজ গর্ব করে বলি, “বাংলাটা ঠিক আসেনা”। কেন??
বাংলা ভাষাকে ফিরিয়ে আনতে পারে শুধু বাংলা সাহিত্য চর্চা। তাই আমাদের এই সামান্য প্রয়াস।
No comments:
Post a Comment