Thursday, 10 December 2020

পায়েল সাহু -র ✍️ প্রাণহীন জীবন

মৃত্যু সমান জীবন যাপন হিম ঘরে বাস 
মৃতের আবার মনের খবর তুই শুনতে চাস? 
মন গিয়েছে কবেই মরে অঢেল অপমানে 
শরীর গেলো কিছু পরে চরম অভিমানে|

মৃতের দেহ সুসজ্জিত বস্ত্র আর অলংকারে 
মুখে লাগা হালকা হাসি সুখ প্রমান করে  
হোক না অন্তরে রক্তক্ষরন প্রাণহীন এই শরীরে 
হিসেব রাখার খাতাটাও যাবে এবার চিতায় পুড়ে |

No comments:

Post a Comment

মাসিক পত্র ৪ (এপ্রিল ২০২১)

Click here. এখানে ক্লিক করুন