Thursday, 10 December 2020

নবনীতা বসুহক -র ✍️ বৃক্ষে রাখি পা

আমার ভোরফোটানো আলো 
তোমার বাগান জোড়া গান
আমার সকল জোড়া মেঘে 
তোমার রাগফোটানো তান।

তোমার আলোয় অন্ধকার 
আমার অন্ধকার ই আলো 
তোমার রাত্রি র হয় দিন
আমার দিন যে এলোমেলো ।

তোমার লতার মতো চলন
আমি বৃক্ষে রাখি পা
ঝড় বাদলে যে বৃক্ষ 
সহজে ভেঙে পড়ে না।

No comments:

Post a Comment

মাসিক পত্র ৪ (এপ্রিল ২০২১)

Click here. এখানে ক্লিক করুন