আগমনী বার্তার সূচনা হয় কলকাতার এক অখ্যাত পল্লীতে। পত্রিকার মূল উদ্দেশ্য হয় অখ্যাত অথচ সুন্দর লেখনী যাদের, সেইসব লেখকদের একটা মঞ্চ হয়ে ওঠা। তাদের লেখা প্রকাশ করা। তাই প্রথম বছর, মাত্র ৪জন লেখকের লেখা নিয়েই প্রথম প্রকাশ এই পত্রিকার।
ক্রমশ অনেকের সাহায্যে, অনেকের ভালোবাসায় এই পত্রিকার প্রচার ও প্রসার বাড়তে বাড়তে এই বছর এই পত্রিকাটি মোটামুটি পরিচিত হয়েছে পাঠকমহলে। অনেক নামী লেখকদেরও লেখা পেয়েছি আমরা। বিনা পারিশ্রমিকে তারা দিয়েছেন তাদের অমূল্য সব লেখা ও রচনা।
কিন্তু এই পত্রিকাটি একেবারে ব্যক্তিগত উদ্যোগে প্রকাশিত হওয়ায়, আমাদের অর্থনৈতিক অবস্থা সেরকম জোরদার নয়, যে আমরা বিনামূল্যে সবাইকে সৌজন্য সংখ্যা হিসেবে মুদ্রিত পত্রিকা দিতে পারি। তাই আমরা সব পত্রিকাই অনলাইনে ফেসবুকের মাধ্যমে প্রকাশ করি।
খালি শারদীয়া পূজাবার্ষিকী প্রকাশ হয় পিডিএফ ও মুদ্রিত হিসেবে। সবাই পিডিএফ পাবেন, আর যারা মুদ্রিত সংখ্যা চান, তাদের থেকে শুধুমাত্র মুদ্রণ ও ডাক খরচ বাবদ সামান্য কিছু মূল্য নেওয়া হবে। এই ছাড়া আর কোনও টাকা পয়সার লেনদেন আগমনী বার্তা কখনোই করেনা।
এটা সাহিত্য প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়।
No comments:
Post a Comment