Thursday, 10 December 2020

পল্লবী ব্যানার্জী -র ✍️ কৃত্রিমতা

মননদীতে পড়েছে আজ চড়া,
বৃষ্টি নেই ,সেথায় ভীষণ খরা৷
ইগোর পলি বাড়ছে দিনে দিনে-
টাকাই তো সব মন নিয়েছে কিনে ।
আন্তরিকতার এসেছে খুব জ্বর,
ভালোবাসারা নিচ্ছে অবসর৷
স্বার্থ যত করছে মনে রাজ,
কৃত্রিমতার কত রকম সাজ৷

No comments:

Post a Comment

মাসিক পত্র ৪ (এপ্রিল ২০২১)

Click here. এখানে ক্লিক করুন